মালদা

দুই জন আন্তর্জাতিক লড়ি হাইজ্যাকারকে গ্রেফতার করল মালদা থানার পুলিশ

পুরাতন মালদার নারায়ণপুর থেকে একটি মাল বোঝায় ট্রাক চুরির ঘটনায় বড়সড় সাফল্য পেল মালদা থানার পুলিশ। জানা গিয়েছে নারায়ণপুর থেকে একটি মাল বোঝায় ট্রাক চুরি হয়েছিল কয়েক মাস আগে। ওই ট্রাক চুরির ঘটনায় মালদা থানায় অভিযোগ জানানো হয়। সেই অভিযোগ পেয়ে অভিযোগের ভিক্তিতে মালদা থানার পুলিশ তদন্তে নামে। এরপর সাফল্য পায় মালদা থানার পুলিশ। জানুয়ারী মাসের ৫ তারিখে বিহারের ভোজপুর আরা এলাকা থেকে দুই জনকে গ্রেফতার করে। তারপর সেখানে থানায় ধৃতদের কিছু দিন রাখা হয়। ধৃতদের নাম রাজনাথ সিং, অমরজিত গিরি। এদের কাছ থেকে বিহারের একটি চার চাকা গাড়িও উদ্ধার করা হয়েছে। তারপর তাদের মালদায় নিয়ে আসা হলে মালদা থানার পুলিশ ধৃতদের ১১ দিন রিমান্ডে রাখে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করে জানা যায়, তারা ইংরেজবাজার থেকেও একটি লড়ি চুরি করার ঘটনা স্বীকার করেছে। পুলিশ সুত্রে জানা গেছে, এরা আন্তর্জাতিক লড়ি হাইজ্যাকার। 
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে 
https://www.youtube.com/embed/ff3SUBroG50